প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

খুনের অভিযোগে অভিযুক্তর জামিন নাকচ ও তার ফাঁসির দাবিতে বনগাঁ আদালতে বিক্ষোভ

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: পিটিয়ে খুনের অভিযোগে অভিযুক্তর জামিন নাকচ করার পাশাপাশি তার ফাঁসির দাবিতে আদালতে বিক্ষোভ দেখালেন মৃতের বাড়ির লোক এবং গ্রামবাসীরা।

সোমবার বনগাঁ আদালত চত্বরে হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা তাঁদের দাবিতে একত্রিত হন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ ডিসেম্বর বনগাঁ থানার চড়ুইগাছি গ্রামের বাসিন্দা সুভাষ বিশ্বাসের পরিবারের সঙ্গে অপরেশ বিশ্বাস নামে প্রতিবেশী আর এক পরিবারের গ্রাম্য বিবাদ বাঁধে। অভিযোগ, তার জেরে সুভাষ বিশ্বাসকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে অপরেশ বিশ্বাস।

এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মৃতের স্ত্রী লিপিকা বিশ্বাসের অভিযোগ, অভিযুক্ত অপরেশ সোনা, মাদক, গরু পাচারের মতো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। টাকার জোরে আইন, প্রশাসনকে দমিয়ে রাখতে চাইছে। অপরেশের পরিবারের লোকেরা তাঁদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে, অপরেশ জামিন পাওয়ার পর তাঁদের উপর ফের হামলা চালানো হবে, এমনকি প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করেন লিপিকা বিশ্বাস।

সোমবার বনগাঁ আদালত থেকে অভিযুক্তর জামিন হতে পারে, এমন সম্ভাবনার কথা জানতে পেরে এদিন আদালত চত্বরে হাজির হন সুভাষ বিশ্বাসের পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা। কোনওভাবেই যাতে অপরেশের জামিন না হয়, তার দাবির পাশাপাশি অভিযুক্তর ফাঁসির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে আদালত চত্বরে হাজির হন তাঁরা। পরিবারের আশঙ্কা, অপরেশ জামিন পেলে ফের তাঁদের উপর হামলা চালাতে পারে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন