প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

কয়লা পাচার-কাণ্ডে প্রথম গ্রেফতার, সিআইডি-র জালে ধৃত লালা ঘনিষ্ঠ

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালাকে খুঁজে পাচ্ছে না সিবিআই। তাঁর বিরুদ্ধে রেড কর্ণার নোটিস জারি করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এর মধ্যেই লালা ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেফতার করল সিআইডি।
বেআইনি কয়লা পাচার মামলায় শুক্রবার রাতে সিআইডির একটি দল পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থেকে গ্রেফতার করেছে লালা ঘনিষ্ঠ রণধীর সিংকে। তাঁর বাড়ি অন্ডাল থানার কাজোড়া এলাকায়। শনিবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে। সিআইডি তাকে রিমান্ডে নেবে বলে খবর।

কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি সিআইডি-ও তদন্ত শুরু করেছিল। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে একটি টিম দুর্গাপুর-আসানসোলের যে সমস্ত জায়গায় অবৈধ ভাবে কয়লা তোলা হচ্ছিল যে সব জায়গায় যায় তদন্তের জন্য। মাস খানেক পরে লালা ঘনিষ্ঠ রণধীর সিংকে গ্রেফতার করল সিআইডি।
প্রসঙ্গত, গতকালই জানা গিয়েছিল কয়লা কাণ্ডে যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার স্বামী ও শ্বশুরকেও নোটিস পাঠিয়েছে সিবিআই। তাঁদেরও শিগগির হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলার পাশাপাশি তাঁর বোন মেনকা গম্ভীরকে পঞ্চসায়রের ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা। সেই সময়ে জানা গিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু লেনদেনকে আতস কাচের নীচে রেখেছেন সিবিআই আধিকারিকরা। এবার মেনকার স্বামী ও তাঁর শ্বশুরকে ডাক পাঠাল সিবিআই।

কয়লা কাণ্ডে এখনও অধরা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। এর মধ্যেই তৎপরতা শুরু করল রাজ্য গোয়েন্দা এজেন্সি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন