প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ক্ষমতায় এলে ঠাকুরনগর স্টেশনের নাম বদলে করা হবে শ্রীধাম ঠাকুরনগর:তেহট্টে ঘোষণা শাহের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাত পোহালেই নদীয়ার কিছু এলাকায় নির্বাচন। সেখানেই অন্যদফার নির্বাচনী প্রচারে মতুয়া মন মতুয়া ভোট জিততে কল্পতরু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মতুয়া অধ্যুষিত নদীয়ার তেহট্টের জনসভা থেকে অমিত শাহ বলেন, ক্ষমতায় এলে মতুয়া ধাম ঠাকুরনগরকে ঢেলে সাজাবে বিজেপি সরকার। একইসঙ্গে নাগরিকত্ব ইস্যু নিয়ে প্রতিশ্রুতির বন্যা শাহের মুখে।

সভা মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বর্তমান তৃণমূলসরকারকেও আক্রমণ করেন শাহ। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় থাকলে মতুয়ারা নাগরিকত্ব পাবে না। কারণ গত ১০ বছর ধরে তৃণমূল সরকার শুধু মিথ্যে প্রতিশ্রুতিই দিয়ে গিয়েছেন। অমিত শাহ এ দিন বলেন, “মতুয়া, নমঃশুদ্র সমাজের সদস্যদের নাগরিকত্ব দিতেই হবে। ক্ষমতায় এলেই মতুয়া-নমঃশুদ্র বিকাশ বোর্ড গঠন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ২ মে যাচ্ছেন। মতুয়া সমাজ এবার নাগরিকত্ব পাবেই। ‌”

এদিনের মঞ্চ থেকে শাহের ঘোষণা, ক্ষমতায় এসেই ঠাকুর নগরে পর্যটন টানতে ঢেলে সাজাবে সরকার। শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ধামকে পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিজেপি সরকারের বলে জানান শাহ। তিনি বলেন, এরপর ঠাকুরনগর স্টেশনের নাম বদলে করা হবে শ্রীধাম ঠাকুরনগর।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন