প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কোভিড-সতর্কতা: ‘আমার শরীরে অ্যান্টিবডি এখনও তৈরি হয়নি’, সতর্ক হয়ে চলতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময়ে মুখ্যমন্ত্রী কোভিড-সতর্কতার প্রসঙ্গও তোলেন।


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনও তো অ্যান্টিবডি অনেকের শরীরে তৈরি হয়নি। আমার নিজের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়নি। আমি ভাবলাম এত এক্সপোজার, আমার হয়েছে। হাসপাতাল থেকে শুরু করে মিটিং থেকে শুরু করে এত কিছু করে গেছি। হয়তো আমার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। কিন্তু আমার অ্যান্টিবডি তৈরি হয়নি।”
এর পরেই মুখ্যমন্ত্রী কর্মচারীদের কিছু পরামর্শ দেন। তিনি বলেন, “আপনাদের পরিবার পরিজনকে সবাইকে বলছি সাবধানে থাকবেন। মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। যদি বেশি ভিড়ে যান তা হলে দুটো মাস্ক ব্যবহার করবেন।”

মুখ্যমন্ত্রীর কথায়, “যে কোনও জায়গায় হুট করে বসে পড়া আমাদের স্বভাব। ট্রেনে একটা সিটে বসছেন। হয়তো সেই সিটে তার আগে আরও পঞ্চাশ জন বসেছেন। আমি বলছি, সঙ্গে একটা কাগজ বা বাড়ি থেকে একটা কাপড় বা তোয়ালে নিয়ে বেরোন। ওটা পেতে বসুন। তার পর বাড়ি ফিরে কেচে ফেলুন।”
এদিন ওই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলায় বেসরকারি ল্যাবে কোভিড টেস্টের খরচ এবার কমানো হল। এখন থেকে ৯৫০ টাকায় বেসরকারি ল্যাব থেকে কোভিড টেস্ট করা যাবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন