প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কোভিড রোগীকে হাসপাতালে ধর্ষণ পুরুষ নার্সের, মৃত্যু নির্যাতিতার

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ সরকারি হাসপাতালের মধ্যেই পুরুষ নার্স ধর্ষণ করেছিল কোভিড আক্রান্ত মহিলা রোগীকে। এর ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় ওই মহিলার। মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটছিল প্রায় এক মাস আগে। অভিযুক্তকে গ্রেফতারের পর বৃহস্পতিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

নিশতপুত্র থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তের নাম সন্তোষ আহিরওয়ার। ৪০ বছর বয়সি সন্তোষকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি ভোপাল সেন্ট্রাল জেলে রয়েছে।
সিনিয়র পুলিশ অফিসার ইরশাদ আলি বলেছেন, ‘‘নির্যাতিতা পুলিশকে বলেছিলেন তাঁর পরিচয় গোপন রাখতে। সে জন্য তদন্তকারী দল ছাড়া কাউকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।’’

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এবং মদ্যপান করে ডিউটি করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, ৪৩ বছরের ওই মহিলা ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন। গত ৬ এপ্রিল এই ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তিনি। এক চিকিৎসককে দেওয়া বিবৃতিতে অভিযুক্তকে চিহ্নিতও করেছিলেন তিনি। এর পরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এবং সে দিনই মৃত্যু হয় তাঁর।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন