প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

কোভিড আক্রান্ত লতা মঙ্গেশকর , রয়েছেন আইসিইউতে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আইসিইউতে রয়েছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন লতা। করোনা সংক্রমণ ধরা পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে লতা মঙ্গেশকর আপাতত স্থিতিশীল রয়েছেন বলেই দাবি পরিবারের। বয়সের কারণে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। কিংবদন্তী গায়িকার পরিবারের তরফে বলা হয়েছে ওঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে। তবে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা যাতে রক্ষা করা হয়, সেই অনুরোধও রেখেছেন লতার পরিবার।

জানা গেছে, কোভিডের মৃদু উপসর্গ রয়েছে লতার। ৯৩ বছর বয়স হয়েছে লতা মঙ্গেশকরের। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তাঁর জন্ম। দাদাসাহেব ফালকে-সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার রয়েছে তাঁর ঝুলিতে। একটা সময় ভারতে গানের দুনিয়াকে একাই শাসন করেছেন লতা। তাঁর কোকিলকণ্ঠে আজও মুগ্ধ হন দেশবাসী। ২৫ হাজারেরও বেশি গান তিনি গেয়েছেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন