প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘আজ তকে’র সাংবাদিক রোহিত সারদানা

deshersamay

Share article:


দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের সাংবাদিক মহলে ফের করোনার ছায়া। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত টেলিভিশন জার্নালিস্ট রোহিত সারদানা। জি নিউজের এডিটর-ইন-চিফ সুধীর চৌধুরি সকালে তাঁর একদা সহকর্মীর মৃত্যুর খবরটি টুইট করেন।


জি নিউজে থাকাকালীন সারদানা ‘তাল ঠোক কে’ নামে একটি ডিবেট শো পরিচালনা করতেন। সেই সময় এই অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর ২০১৭ সালে জি নিউজ ছেড়ে আজ তকে যোগ দেন রোহিত। শুরু করেন নয়া শো— ‘দঙ্গল’। আমজনতার রোজকার জীবনের সমস্যা ও রাজনৈতিক ইস্যুকে সেখানে বিতর্কের মোড়কে পেশ করা হত।


গত সপ্তাহে রোহিত করোনায় আক্রান্ত হন। একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। ২৪ এপ্রিল নিজে টুইট করে সেকথা জানান। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সূত্রের খবর, শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।

এদিকে রোহিতের মারা যাওয়ার খবর চাউর হতেই শুধু সাংবাদিক দুনিয়া নয়, দেশের রাজনৈতিক মহলেও শোকের পরিবেশ ঘনিয়ে এসেছে। বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ ‘দৃঢ় ও স্পষ্টবাক সাংবাদিক’ রোহিত সারদানার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন রোহিতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


উল্লেখ্য, সাংবাদিক জগতে ধাপে ধাপে নিজেকে মেলে ধরেন রোহিত সারদানা। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে একাধিক সম্মান পেয়েছেন তিনি। যার মধ্যে অন্যতম ২০১৮ সালের ‘গণেশ বিদ্যার্থী পুরস্কার’।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন