Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

কেক কেটে শুরু হয়েছে আনন্দ উৎসব, বড়োদিনের সকাল থেকেই অন্য ছন্দে লাল হলুদ শিবির

deshersamay

Share article:

দেশের সময়, ওয়েব ডেস্ক:- ইতিমধ্যেই শহরে পদার্পণ করেছেন লাল হলুদের নয়া বিদেশী টনি ডোভাল। সব ঠিক থাকলে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকেই ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামবেন তিনি। তাই দেরী না করে বল পায়ে নেমে পড়েছেন মাঠে। কোচ আলেহান্দ্রো-র নির্দেশে চলছে অনুশীলন। সাথে সহযোদ্ধাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার এটাই সেরা সময় বলে মনে করছেন ডোভাল। তিনি বলেন, “এই মরশুমে ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ ভারতের অন্যতম”। “ফলে স্বাভাবিকভাবেই একটি ভালো দল তৈরী করা সম্ভব হয়েছে”। “যেখানে জবি, কোলাডো-র মতো একাধিক ভালো ফুটবলারের সাথে খেলার সুযোগ রয়েছে আমার সামনে”। তবে কার গায়ে উঠছে ইস্টবেঙ্গলের ১০নম্বর জার্সি? এবিষয়ে যদিও এখনও নিশ্চিত নয় লাল হলুদ শিবির। এখনও পর্যন্ত দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন স্যান্টোস কোলাডো। আর দুটি ম্যাচেই সকলের নজর কেড়েছেন তিনি। সূত্রের খবর, চার্চিল ম্যাচ শেষ হওয়ার পরবর্তীতে এক কথায় ঠিক ছিল কোলাডো-র পিঠেই উঠছে লাল হলুদের দশ নম্বর জার্সি। কিন্তু কোচ আলেহান্দ্রো মেনেনদেজ-এর ইচ্ছেতে আট নম্বর জার্সিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে হাইমে-কে। অতএব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সেই জায়গায় উঠে আসছে টনি ডোভাল-এর নাম। ইস্টবেঙ্গল সিইও সঞ্জিত সেন-এর কথায়, “টনি-র গায় দশ নম্বর জার্সি ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা”। অন্যদিকে ৩৩মাসের অবসানে আবারও ডার্বি-তে জয় এসেছে। পরের ম্যাচেও চার্চিলের বিরুদ্ধে পিছিয়ে থেকে দূরন্ত জয়। সবমিলিয়ে আজ সকাল থেকেই লাল হলুদ শিবিরের চিত্রটা ছিল ভিন্ন। অনুশীলন নয় বরং কেক কেটে চললো ক্রিসমাস সেলিব্রেশন। ফুটবলারদের সাথেই এদিন আনন্দ উৎসবে যোগ দিয়েছিলেন স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেনদেজ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.