Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কাল ব্যাঙ্ক ধর্মঘট,আজই মিটিয়ে নিন প্রয়োজনীয় কাজ

deshersamay

Share article:

দেশের সময়ওয়েব ডেস্কঃ ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে ফের ধর্মঘটের পথে কর্মী সংগঠনগুলি। মঙ্গলবার ফের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ৩ টি কর্মী সংগঠন। ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস – এই তিন সংগঠন মিলে একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে।

শুধু সংযুক্তিকরণের প্রতিবাদই নয়, অনাদায়ী ঋণ আদায়, ব্যাংকিং পরিকাঠামোর পুনর্বিন্যাসের বিভিন্ন ইস্যুতেও এই ধর্মঘটের ডাক। দীপাবলির আগে সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেই ধর্মঘটের ফলে গ্রাহকরা বড়সড় সমস্যার মুখে পড়বেন বলে আশঙ্কা।

সম্প্রতি অর্থমন্ত্রক ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাং‌ঙ্ককে সংযুক্তিকরণের মাধ্যমে ৪টি ব্যাঙ্কে নিয়ে আসার ঘোষণা করেছেন। সেটা হয়ে গেলে আলাদা ভাবে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক আর থাকছে না ।

মিশে যাচ্ছে কানাড়া ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যা‌ঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্কও। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কর্মী ছাঁটাই হবে না বললেও তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রবল প্রতিবাদে নেমে পড়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি।

পুজোর ঠিক মুখে সেপ্টেম্বরের শেষে দু’দিন ডাক দেওয়া হয়েছিল। শেষে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়। এবার পুজো মিটে যেতেই ২২ অক্টোবর দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে খুব বেশি প্রভাব পড়বে না দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এসবিআই-এর ক্ষেত্রে। কারণ, যে তিনটি সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে তার মধ্যে খুব কম সদস্যই এসবিআইয়ের কর্মী।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন