প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

কামদুনির মৌসুমী গেরুয়া পথে,বারাসতের সম্ভাব্য প্রার্থী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দিদি তাঁদের ‘মাওবাদী’ বলেছিলেন। বলেছিলেন, ‘দে অল আর সিপিএম পিপল!’ তারপর রাতারাতি তাঁরা দু’জন হয়ে গিয়েছিলেন বিখ্যাত। কামদুনি প্রতিবাদ মঞ্চের সেই দুই মহিলা মুখ টুম্পা কয়াল এবং মৌসুমী কয়ালের মধ্যে মৌসুমীই বাগ্মি হিসেবে পরিচিত। এবার একুশের ভোটে সেই মৌসুমীকে প্রার্থী করতে পারে বিজেপি।

কামদুনি প্রতিবাদ মঞ্চের পৃষ্ঠপোষক স্থানীয় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন,  ইতিমধ্যেই তাঁরা রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। মৌখিকভাবে আশ্বাস পেয়েছেন। আজ-কালের মধ্যে তাঁরা দেখাও করবেন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে।

মৌসুমী কয়াল কে উত্তর ২৪ পরগনা জেলার যে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করার জন্য কামদুনি প্রতিবাদ মঞ্চ আগ্রহ প্রকাশ করেছে। প্রদীপবাবু বলেছেন, গোটা মঞ্চই চাইছে মৌসুমী বিজেপির হয়ে ভোটে লড়ুন এবং বিধানসভায় গিয়ে নারী সুরক্ষার কথা তুলে ধরুন।
যেহেতু উত্তর ২৪ পরগনায় ভোট দেরি আছে তাই এ ব্যাপারে আরও কিছুদিন ভাবনা চিন্তা করার সময় রয়েছে বিজেপির কাছে। বারাসত কেন্দ্রে মৌসুমীকে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল যদি বারাসতে প্রার্থী বদল না করে তাহলে উত্তর ২৪ পরগনার জেলা সদরে চিরঞ্জিত বনাম মৌসুমী লড়াই হতে পারে।

কামদুনির মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্ক জুড়ে দেওয়া মৌসুমী ১৬-র ভোটে বামেদের হয়ে একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন। আমরা আক্রান্ত বলে যে মঞ্চ তৈরি হয়েছিল তাতেও সক্রিয় ছিলেন মৌসুমী। কিন্তু একুশের আগে এই প্রতিবাদী মুখ বিজেপির পথে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন