প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

কলকাতা সহ আরও ১৯ শহরে ‘পাবলিক হেলথ টিম’ পাঠাচ্ছে কেন্দ্র

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দু’সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের আট জেলায় করোনা সংক্রমণের পরিস্থিতি সরেজমিনে দেখতে আন্তঃমন্ত্রক টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই টিম পাঠানো নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর হয়েছিল বিস্তর। এবার কলকাতায় ‘পাবলিক হেলথ টিম’ পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রবিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, দেশের ২০টি জেলায়, যেখানে সংক্রামিতের সংখ্যা সবথেকে বেশি, সেখানেই এই টিম পাঠানো হচ্ছে।

এই টিমের কাজ কী হবে? স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই জেলাগুলোর মধ্যে যে কন্টেইনমেন্ট জোনগুলি রয়েছে সেখানে সংক্রমণ মোকাবিলার কাজে রাজ্য সরকারকে সাহায্য করার জন্যেই এই টিমগুলি যাচ্ছে। কলকাতা ছাড়াও এই ২০টি জেলা তথা শহরের তালিকায় রয়েছে, মুম্বই, আমেদাবাদ, দিল্লি (দক্ষিণ-পূর্ব), দিল্লি (মধ্য), ইনদওর, পুণে, জয়পুর, ঠাণে, সুরাট, চেন্নাই, হায়দরাবাদ, ভোপাল, জোধপুর, আগ্রা, কুর্নুল, বদোদরা এবং গুন্টুর, কৃষ্ণা, লখনৌ।

অন্যাদিকে, সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে এ রাজ্যে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্য সরকারকে পাঠানো হয়েছে সেই রিপোর্টের কপিও। কলকাতা এবং শিলিগুড়ি দুই জায়গার কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের রিপোর্ট জমা দিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন