প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

করোনা সংক্রমণের জেরে এবছর বাতিল অমরনাথ যাত্রা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনার কারণে বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রাও। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এদিন বৈঠকে বসেছিল অমরনাথ স্রাইন বোর্ড।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে এগারো লক্ষ ছাড়িয়ে গেছে। তাই আর ঝুঁকি নেয়নি বোর্ড। জানিয়ে দেওয়া হয়েছে, পূণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবেই এবছরের মতো অমরনাথ যাত্রা বাতিল। জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের কারণে গতবছর মাঝপথেই বাতিল করা হয়েছিল অমরনাথ যাত্রা।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৩৮০ মিটার উঁচুতে জম্মু–কাশ্মীরে অবস্থিত অমরনাথ মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান। বছরের একটি সময়ই পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় অমরনাথ মন্দিরের দরজা। এবছর ২৩ জুন যাত্রা শুরুর কথা থাকলেও মহামারীর জেরে তা স্থগিত হয়ে যায়। শোনা গিয়েছিল কাটছাঁট করে ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে অমরনাথ যাত্রা। এমনিতে অমরনাথ যাত্রার সময়কাল ৪২ দিন। সংক্রমণ যাতে না ছড়ায়, তার জন্য একাধিক সাবধানতা অবলম্বনের পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু শেষমেশ তীর্থযাত্রা বাতিলেরই সিদ্ধান্ত নিল বোর্ড। তবে ভক্তরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে শ্রদ্ধা জানাতে পারবেন। ভার্চুয়াল দর্শন ছাড়াও সকাল ও সন্ধারতিরও সরাসরি সম্প্রচার করা হবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন