প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

করোনা মহামারীর জেরে ধুঁকছে গ্রামীণ অর্থনীতি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশে কোভিড–১৯ মহামারীর দাপট উত্তরোত্তর বাড়ছে। আর সেই সঙ্গেই বেড়ে চলেছে গ্রামীণ অর্থনৈতিক সঙ্কট। বিশেষ করে তিনটি ক্ষেত্রে এর সরাসরি প্রভাব দেখা যাচ্ছে।

প্রথম ত্রৈমাসিক রিপোর্টে রবি শস্যের ভালো উৎপাদনের জন্য কৃষিক্ষেত্রে ৩ শতাংশ বৃদ্ধির খবর মিললেও, বাজারের সাম্প্রতিক তথ্য বলছে, দুধ, পোল্ট্রি এবং হর্টিকালচার বা উদ্যানপালনের উৎপাদনে দাম পড়ে গিয়েছে।
দ্বিতীয়ত, লকডাউনের পর পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ নিজেদের গ্রামে ফিরে গিয়েছেন। আনলকিং–এর পর অনেকে কাজের সন্ধানে ফের শহরমুখী হলেও শ্রমিকদের একটা বড় অংশ এখনও গ্রামেই রয়ে গিয়েছেন। 

বেশ কিছু রাজ্য যেমন বিহার, উত্তর প্রদেশের রাজ্য জিডিপি–র অনেকটাই নির্ভর করে এই সহ অকৃষিজীবী পরিযায়ী শ্রমিকদের তাঁদের বাড়িতে পাঠানো অর্থের উপর। সেই অর্থ সেভাবে আর রাজকোষে না আসায় গ্রামীণ অর্থনীতি ক্রমেই নিম্নমুখী হচ্ছে।

তৃতীয়ত, কোভিড–১৯ দ্রুত ছড়াচ্ছে গ্রামগুলিতেও। এবং গ্রামে স্বাস্থ্য পরিকাঠামোর ভঙ্গুর দশা গ্রামীণ অর্থনীতিতে জোরাল ধাক্কা দিয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেনঅতিরিক্ত শস্য উৎপাদন হওয়ায় দেশের একাংশ উপকৃত হলেও অন্য অংশ উৎপদিত অতিরিক্ত শস্য পরিবহনের অভাবে ঠিকমতো বাজারজাত না করতে পেরে এবং উপযুক্ত দাম না পাওয়ায় আরও অর্থ সঙ্কটে পড়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন