Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

করোনা আপডেট: ‌রাজ্যে কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ জন, একই পরিবারের আরও ৫ সদস্যের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:‌ রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫জন। নদিয়ার তেহট্টে একই পরিবারের পাঁচজনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। শুক্রবার এখবর জানাল স্বাস্থ্য দপ্তর। আক্রান্তের মধ্যে আছে ৯ মাস এবং ছয় বছরের দুই শিশু এবং ১১ বছরের এক বালক। এছাড়া ২৭ বছরের এক যুবতী এবং ৪৫ বছরের এক মহিলাও আক্রান্ত। গত ১৬ তারিখ লন্ডন থেকে দিল্লিতে ফেরেন ওই বাঙালি পরিবারের এক আত্মীয়। তাঁর সঙ্গে উত্তরাখণ্ডে দেখা করেন ওই পরিবারের কয়েকজন আত্মীয়। তারপর পরিবারের অনেক সদস্য তেহট্টের একটি বিয়েবাড়িতে পরস্পরের সঙ্গে দেখাসাক্ষাৎ করেন‌ বলে সূত্রের খবর। বেলেঘাটা আইডি হাসপাতালে এখন আইসোলেশনে আছেন ২০৮জন।

ওই পরিবারের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের শনাক্ত করে কোয়ারানটাইনের তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।

“বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে।

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্যসম্পর্কে সচেতন।

সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।”দেশের সময়”

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.