Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

করোনা আতঙ্ক: রংহীন শান্তিনিকেতন

deshersamay

Share article:

দেশের সময়: এই প্রথমবার রংহীন শান্তিনিকেতন৷ করোনা আতঙ্কে দোল উৎসব স্থগিত শান্তিনিকেতনে। গোটা রাজ্য দোলের রং–এ রঙিন হয়ে উঠবে। সেই জায়গায় এদিন দোল খেলবে না শান্তিনিকেতন। যা অবিশ্বাস্য। প্রতি বছর দোলের দিন ভিড়ের চোটে শান্তিনিকেতনে পা রাখা যায় না।

হাজির হন দেশ বিদেশের পর্যটকরা, হলুদ শাড়ি–পাঞ্জাবি পরে যোগ দেন রঙের উৎসবে। কিন্তু রবীন্দ্রনাথের আমল থেকে চলে আসা বসন্ত উৎসব এই প্রথম বন্ধ রয়েছে শান্তিনিকেতনে। তবে প্রতিবারের মত এবারও ভিড় জমিয়েছেন দেশ বিদেশের পর্যটকরা। যদিও আশ্রম চত্বরে ঢোকা বন্ধ। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আশ্রম সংলগ্ন রাস্তা। রঙের খেলায় মাততে তাঁরা চলেছেন খোয়াই–সোনাঝুরির দিকে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন