প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ভোটের সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রাজ্যে এই প্রথম করোনা সংক্রমণে মৃত্যু হল কোনও প্রার্থীর।

গত দু’তিন ধরে অসুস্থ ছিলেন রেজাউল। করোনা পরীক্ষা করানো হয় তাঁর। বুধবার সেই রিপোর্ট পজিটিভ আসে। শ্বাসের সমস্যা হচ্ছিল তাঁর। শরীরিক অবস্থারও অবনতি হচ্ছিল। প্রথমে তাঁকে জঙ্গিপুরের বসুমতী হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। জঙ্গিপুরের হাসপাতাল থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন ডাক্তাররা।

গতকাল রাতেই জঙ্গিপুর থেকে কলকাতার বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রেজাউল হককে। রাত ১২টা নাগাদ হাসপাতালে ভর্তি হন তিনি। আজ ভোরে এই হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর।

আগামী ২৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় সামসেরগঞ্জ আসনে ভোটগ্রহণ। তার আগেই মৃত্যু হল কংগ্রেস প্রার্থীর।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন