প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

করোনার থাবা এবার তিরুপতিতেও ,খোলাই থাকছে মন্দির

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মন্দিরের ১৪ জন পুরোহিত সহ ১৪০ জন কর্মী করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতেও দর্শনার্থীদের জন্য বন্ধ হচ্ছে না তিরুমালা তিরুপতি বালাজির মন্দিরের দরজা। মন্দিরের ট্রাস্টি বোর্ড গত ১১ জুন মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর করোনা বিধি মেনেই পূজোর যাবতীয় আচার চলছিল। কিন্তু মন্দিরের ১৪ জন পুরোহিত সহ ১৪০ জন কর্মী করোনা আক্রান্ত হওয়ায় ভক্তদের আতঙ্ক তৈরি হয়। 

কিন্তু তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের চেয়ারপার্সন ওয়াইভি সুব্বারেন্ডি জানিয়েছেন, ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলাই থাকবে। তাঁর মতে, মন্দিরে আসা কোনও ভক্তের শরীরে এখনও করোনা ধরা পড়েনি। অবশ্য মন্দিরের পুরোহিত ও কর্মীরা আক্রান্ত হওয়ায় করোনা বিধি আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে আরও জোর দেওয়া হয়েছে। 

ওয়াইভি সুব্বারেড্ডি আরও বলেছেন, ‘‌আক্রান্তদের মধ্যে ৭০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠছেন। যার মধ্যে বেশিরভাগই মন্দিরের দায়িত্বে থাকা অন্ধ্রপ্রদেশ পুলিশের কর্মী। সুস্থদের মধ্যে একজনেরই করোনা উপসর্গ দেখা গিয়েছিল। তাই মন্দির বন্ধ রাখার কোনও পরিকল্পনা নেই। বয়স্ক পুরোহিতদের মন্দিরের কাজে আসতে বারণ করা হয়েছে। এছাড়া পুরোহিত ও মন্দিরের কর্মীদের জন্য আলাদা থাকার বন্দোবস্ত করা হয়েছে।’‌ 

মন্দিরের প্রাক্তন প্রধান পুরোহিত রামানা দিক্ষিতুলু অবশ্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মন্দির বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির কাছে আবেদন করেছেন। ২০১৮ সালে অবশ্য বয়সজনিত কারণে প্রধান পুরোহিতের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রামানাকে। এরপর ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে আর্থিক গরমিলের অভিযোগ তোলেন তিনি। কিন্তু ২০১৯ সালে মুখ্যমন্ত্রীই মন্দিরের সাম্মানিক প্রধান পুরোহিত ও পরামর্শদাতার পদ দেন রামানাকে। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন