Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

করোনাকালে নাট্যকর্মীদের ” জীবন ও জীবিকা “

deshersamay

Share article:

দেশের সময় : গত ২৪ অক্টোবর গোবরডাঙ্গার প্রাচীনতম নাট্যদল রূপান্তরের আয়োজনে  স্থানীয় শিল্পায়ন স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হয় এক দিনের নাট্যানুষ্ঠান ও  নাট্য আলোচনা সভার । এদিন দুপুর তিনটেয়  ” করোনাকালে  নাট্যকর্মীদের জীবন ও জীবিকা ” শিরোনামে আলোচনায় বক্তব্য রাখেন  আশিস দাস, আশিস চ্যাটার্জি, অভিক ভট্টাচার্য । সঞ্চালক ছিলেন কিরণ সাঁতরা । 

বিকেল সাড়ে পাঁচটা থেকে স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয়  পর পর তিনটি নাটক । প্রথম নাটক -গোবরডাঙ্গা রূপান্তরের প্রযোজনায় ও প্রতাপ সেনের নির্দেশনায়  ” সুরের জাদু ” , দ্বিতীয় নাটক – বিন্দুবিসর্গ  প্রযোজনা  ” সুখ পাখির খোঁজে ” ,  সবশেষে মঞ্চস্থ হয় রূপান্তরের শিশু-কিশোর বিভাগের নাট্য কর্মশালা ভিত্তিক  প্রযোজনা    ” শিক্ষা বিভ্রাট । নাটকটি দর্শক প্রশংসিত হয় । এদিন সংস্থার পক্ষ থেকে তাপস দাস  বলেন  আগামী ডিসেম্বরে   রূপান্তরের বার্ষিক  নাট্যোৎসব হতে চলেছে ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন