Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

করনা সংক্রমন রুখতে ব্যাবসার সময় সীমা পরিবর্তন বনগাঁ প্রশাসনের

deshersamay

Share article:

দেশের সময় বনগাঁ: করনা সংক্রমন রুখতে নতুন পদক্ষেপ নিল বনগাঁ প্রশাসন৷ সোমবার বনগাঁ পুরসভার চন্দ্রিকা সভা গৃহে এক বিশেষ বৈঠক ডাকা হয়, বৈঠকে উপস্থিত ছিলেন শংকর আঢ্য, মহকুমা শাসক কাকলি মুখার্জি, মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার, এছাড়াও বনগাঁর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা৷

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী বুধবার সকাল ছয় টা থেকে সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে বনগাঁর বিভিন্ন মাছ ও সবজি বাজার গুলি, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে অন্যান্য সমস্ত দোকান। পাশাপাশি যাত্রীবাহী অটোরিকশাতে দুজনের বেশি যাত্রী তোলা যাবে না বলেও এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিটি অটো তে যাত্রী ও চালকের মাঝে প্লাস্টিকের আস্তরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাক্স পড়া না থাকলে পেট্রোল পাম্প থেকে যাতে তেল না দেওয়া হয় এবং পাশাপাশি কোন দোকানদার মাক্স বিহীন অবস্থায় যাতে কোনো গ্রাহকের কাছে কোন দ্রব্য বিক্রি না করেন সে দিকে কড়া নজর রাখা হবে৷

এই সমস্ত বিষয়ে দীর্ঘ আলোচনা হয়৷ বনগাঁ মতিগঞ্জ সুতিবস্ত্র হাটে ব্যবসায়ীরা যাতে চার ফুট দূরত্ব মেনে ব্যবসা করেন সে বিষয়েও এদিন জানানো হয় ব্যাবসায়ী মহলকে৷পুরসভার সূত্রের খবর, বুধবার থেকে ১৪ দিন পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে৷ আগামী ১০ দিনের মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখে ফের আলোচনায় বসবেন প্রশাসনিক কর্তারা।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.