প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

কয়েক ঘণ্টায় SIR-এর চূড়ান্ত তালিকা , বেনাগরিক হওয়ার আশঙ্কায় ক্ষোভে ফুঁসছে মতুয়া গড়

deshersamay

Share article:

নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা (বিএলও) বাড়ি বাড়ি পৌঁছে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছিলেন গত বছর ৪ নভেম্বর। তার পরে নানা প্রক্রিয়া, ঘাত-প্রতিঘাত, মামলা-মোকদ্দমা, রাজনৈতিক আকচাআকচি, নিয়মের ওলটপালট পেরিয়ে পূর্ব নির্ধারিত সূচি মেনেই আজ, শনিবার প্রকাশিত হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন  (SIR) পরবর্তী বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। তালিকা অসম্পূর্ণ থাকলেও শনিবারই অনেকটা স্পষ্ট হবে, কাদের নাম ভোটার তালিকায় থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে। 

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়েছেন, দুপুরের মধ্যেই তালিকা প্রকাশিত হতে পারে। ভোটাররা অনলাইন ও অফলাইন—দু’ভাবেই এই তালিকা দেখতে পারবেন।

খসড়া তালিকায় থাকা প্রায় ৭ লক্ষ ৮ হাজার ভোটারের পাশাপাশি ফর্ম–৬ পূরণ করে নতুন করে নাম তোলার আবেদনকারীদের নামও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। তবে যাঁরা প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি, তাঁদের নামের পাশে ‘ডিলিটেড’ চিহ্ন থাকবে। একইভাবে ফর্ম–৭-এর মাধ্যমে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের ক্ষেত্রেও ‘ডিলিটেড’ উল্লেখ করা হবে।

খসড়া তালিকাভুক্ত মোট ভোটারের মধ্যে প্রায় ১ কোটি ৫১ লক্ষ মানুষকে ‘আনম্যাপড’ ও ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত কারণে শুনানির জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে প্রায় ৬০ লক্ষ ‘ডিসপিউটেড’ বা বিতর্কিত ভোটারের চূড়ান্ত সিদ্ধান্ত বিচারক বা জুডিশিয়াল অফিসারদের উপর নির্ভর করছে। আজকের তালিকায় তাঁদের নামের পাশে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ লেখা থাকবে। বাকি প্রায় ৯০ লক্ষের মধ্যে যাঁরা শুনানির পরে বৈধ নথি জমা দিয়েছেন, তাঁদের নাম তালিকায় থাকবে। অন্যদের ক্ষেত্রে ‘ডিলিটেড’ চিহ্ন বসানো হবে।

কাদের নাম থাকবে আর কারা বাদ পড়বেন, তা নিয়ে উদ্বেগে রয়েছেন বহু ভোটার। প্রশাসন আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমানের মতো মতুয়া অধ্যুষিত জেলাগুলিতে দুশ্চিন্তা বেশি। বনগাঁর মতুয়া গড়ে বেনাগরিক হওয়ার আশঙ্কায় ক্ষোভ তৈরি হয়েছে।শুক্রবার ঠাকুরবাড়িতে গিয়ে মমতাবালা ঠাকুরের কাছে অনেকেই তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন।


প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বনগাঁর মতুয়া গড়ে প্রায় ২ লক্ষ মানুষ শুনানির নোটিস পেয়েছিলেন, যার মধ্যে মতুয়া সম্প্রদায়ভুক্ত প্রায় ১ লক্ষ ২০ হাজার। কিন্তু শুনানিতে অংশ নেন ৬০ হাজারের কিছু বেশি মানুষ। ফলে বনগাঁর চারটি বিধানসভা কেন্দ্র মিলিয়ে প্রায় ৮৫ শতাংশ মতুয়া ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে স্যাপ, র‌্যাফ-সহ বিভিন্ন ইউনিট ও ব্যাটেলিয়নের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি (আইন–শৃঙ্খলা) বিনীত গোয়েলের নির্দেশে বলা হয়েছে, সামনে দোল ও হোলির মতো উৎসব এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ—দু’টিকেই মাথায় রেখে বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। নবান্নে একটি বিশেষ কন্ট্রোল রুমও খোলা হচ্ছে।

কোথায় মিলবে তালিকা?
নির্বাচন কমিশন ও সিইও-র ওয়েবসাইটে ভোটাররা নিজেদের নাম ও এপিক নম্বর দিয়ে অনলাইনে অনুসন্ধান করতে পারবেন। পাশাপাশি সমস্ত বুথ লেভেল অফিসার (বিএলও)-দের কাছে তালিকার হার্ড কপি থাকবে। ভোটাররা স্থানীয় বিএলও-র কাছে গিয়ে নাম যাচাই করতে পারবেন। এছাড়া স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে। জেলা শাসক, এসডিও ও বিডিও অফিসেও তালিকা টাঙানো থাকবে। তবে প্রথমে অনলাইনেই তালিকা প্রকাশিত হবে।

‘ডিলিটেড’ হলে কী করবেন?
যাঁদের নামের পাশে ‘ডিলিটেড’ লেখা থাকবে, তাঁরা যদি শুনানিতে অংশ নিয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়ে থাকেন, তবে আগামী ৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-এর কাছে আবেদন জানাতে পারবেন। সেখানে ৫ দিনের মধ্যেও নিষ্পত্তি না হলে বা আবেদন খারিজ হলে, পরবর্তী ৫ দিনের মধ্যে সিইও-র কাছে আবেদন করা যাবে। তবে সেখানেও আবেদন বাতিল হলে, এ বারের নির্বাচনে ভোট দেওয়া সম্ভব হবে না।

তবে ভবিষ্যতে ফর্ম–৬ পূরণ করে এবং প্রয়োজনীয় নথি জমা দিয়ে পুনরায় নাম অন্তর্ভুক্তির আবেদন জানানো যাবে। ‘ডিসপিউটেড’ ভোটারদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জুডিশিয়াল অফিসাররা।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন