Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কয়েকদিন আগে গোলাপি চাঁদ মিস করেছিলেন তো? আজ সন্ধেয় দেখে নিন সুপার ফ্লাওয়ার মুন!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গত মাসে আকাশে দেখা গিয়েছিল সুপার পিংক মুন। সেবার চাঁদের গোলাপি আভা মিস করে গিয়েছিলেন কি? কুছ পরোয়া নেই… আজ সন্ধেতেই আপনি দেখতে পাবেন সুপার ফ্লাওয়ার মুন।

এটি চলতি বছরের চতুর্থ সুপার মুন। তবে এটিই এই বছরের শেষ সুপার মুন। তাই সুপার মুন দেখতে হলে এই ফুল-চাঁদ মিস করা যাবে না। লকডাউনের দূষণ মুক্ত আকাশে সুপার ফ্লাওয়ার মুন।এবার আরও সুন্দর হয়ে ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। আমাদের দেশে বিকেল ৪.১৫ মিনিট থেকেই আকাশে দেখা যাবে চাঁদ।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে যে পরপর তিন দিন প্রায় একই সময়ে আকাশে গোলাকৃতি চাঁদ দেখা যাবে। এই চাঁদ স্বাভাবিকের তুলনায় বেশি বড় বেশি উজ্জ্বল হয়ে আকাশে দেখা যাবে। পৃথিবীর অত্যন্ত কাছাকাছি চলে আসায় পূর্ণিমার চাঁদকে আরও বড় ও উজ্জ্বল দেখাবে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন