Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কবিতার পর এবার করোনা নিয়ে গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা নিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী। এই মারণ ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। আমাদের দেশেও তা মহামারীর আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই গোটা রাজ্য লকডাউন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে প্রতিদিন সতর্ক করে যাচ্ছেন। পাশাপাশি একটি গানও লিখে ফেলেছেন মুখ্যমন্ত্রী। অযথা এই ভাইরাস নিয়ে ভয় পাবেন না। গুজব ছড়াবেন না।

মমতার লেখা গানটি গেয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। গানের প্রথম কয়েকটি লাইন হল, স্তব্ধ কর/‌ জব্দ কর/‌ করোনাকে ভয় পেও না/‌ ভিড় থেকে শত হাত দূরে থাক/‌ করোনাকে ছুঁতে দেব না। গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.