প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

এ দেশের কোন কিছুতে বিরোধিতা করলেই আপনি পাকপন্থী বা আর্বান নকশাল কিংবা খালিস্তানি:

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নাম না করে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করলেন অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেন। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে আন্দোলনকারীদের নানাবিধ শব্দ দিয়ে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গেরুয়া শিবিরের নেতারা। শুক্রবার সেই সব শব্দ নিয়েই টুইটে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করলেন অপর্ণা।

বাম ঘরানার মানসিকতার বর্ষীয়ান অভিনেত্রী লেখেন, “দয়া করে এ দেশের কোনও কিছুতে বিরোধিতা করবেন না! করলেই আপনি হয় আপনি দেশদ্রোহী নয় পাকপন্থী, আর্বান নকশাল, সন্ত্রাসবাদী কিংবা খালিস্তানি!” কারাগারে অবতীর্ণ হওয়ার আশঙ্কার কথাও স্মরণ করিয়ে দিতে চেয়েছেন অপর্ণা।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র আন্দোলনকে প্রথম টুকরে টুকরে গ্যাং বলে আখ্যা দিয়েছিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও একথা শোনা গিয়েছে বহুবার। সম্প্রতি দিল্লির উপকণ্ঠে কৃষক আন্দোলন নিয়েও কেন্দ্রের এক মন্ত্রী বলেছেন ওখানে খালিস্তানি এবং মাওবাদীরা রয়েছে। আর্বান নকশাল, দেশদ্রোহীও গত কয়েক বছরে বহুল চর্চিত শব্দ। অপর্ণা সবটাকেই জুড়ে দেখতে চেয়েছেন।
অপর্ণা বরাবরই তীব্র বিজেপি বিরোধী। এর আগে একাধিক টুইটে তিনি বলেছেন, দেশে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। মাস দেড়েক আগে একটি ওয়েবিনারে অভিনেত্রী বলেছিলেন, “আমি বরাবরই রাজনৈতিক সচেতন। কখনও আমি পক্ষ নিতে আপস করিনি। এই বয়সে এসে সেই অভ্যেস পাল্টে ফেলতে পারব না।”
ওই ভার্চুয়াল আলোচনা সভায় তিনি আরও বলেছিলেন, “স্বাধীনতার পর থেকে জরুরি অবস্থার সময়টা ছিল এদেশের গণতন্ত্রের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। কিন্তু গত কয়েক বছর ধরে যে ব্যবস্থা কায়েম হয়েছে ভারতে তা জরুরি অবস্থাকেও হার মানাবে। রাষ্ট্র ক্ষমতার উলঙ্গ আস্ফালন চলছে। যা ভয়াবহ।”

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন