Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

এলোপাথারি গুলি চালাচ্ছেন এক জুনিয়র কনস্টেবল, ঝাড়গ্রামের পুলিশ লাইন এলাকায় আতঙ্ক

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ এক জুনিয়র কনস্টেবল এলোপাথারি গুলি চালাতে শুরু করায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামের নতুন পুলিশ লাইনে। জানা গেছে, দুপুর একটা ৪০ মিনিট নাগাদ পুলিশলাইনের দোতলায় আর্মারি সেকশনের সামনে কর্মরত অবস্থা্য় গুলি চালাতে শুরু করেন ওই ম্যাগাজিন গার্ড। ইতিমধ্যেই প্রায় ১৪ রাউন্ড গুলি চলেছে বলে জানা গেছে। তবে এখনও গুলিতে কেউ হতাহত হননি বলেই খবর। পুলিশ কর্তারা বারবার মাইক নিয়ে তাঁকে নীচে নেমে আসার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করছেন না তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই জুনিয়র কনস্টেবলের নাম বিনোদকুমার। ঝাড়গ্রাম থানায় কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে বদলি হন ঝাড়গ্রাম ডিয়ারপার্ক সংলগ্ন নতুন পুলিশলাইনে। এ দিন বেলা ১১টার সময় কাজে যোগ দেন তিনি। পুলিশ লাইনের দোতলায় আর্মারি সেকশনের সামনে তাঁর ডিউটি ছিল। সেখানে চলে যান তিনি। বেলা ১টা ৪০ মিনিট নাগাদ পরপর গুলির শব্দ শুনে সচকিত হয়ে ওঠে গোটা পুলিশ লাইন। শুরু হয়ে যায় ছোটাছুটি। দেখা যায় গুলি চলছে দোতলা থেকে।

এরপরেই পদস্থ পুলিশকর্তারা মাইক নিয়ে বারবার করে ওই জুনিয়র কনস্টেবলকে গুলি চালান বন্ধ করে নীচে নেমে আসার জন্য অনুরোধ করতে থাকেন। কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি। এখনও রাস্তার দিকে নিজের এসএলআর বন্দুকটি তাক করে রয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। লকডাউনের জন্য রাস্তাঘাট ফাঁকা। তবুও ঝাড়গ্রাম শহর থেকে ডিয়ারপার্কের দিকে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে পুলিশ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.