Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

এবার সিকিমে ভারত–চীন হাতাহাতি!‌ভাইরাল হল ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ১৫ জুন‌ পূর্ব লাদাখে সেনা সংঘর্ষ নিয়ে এখনও চাপানউতোর চলছে দুই দেশে। গতকাল, সোমবার এই নিয়ে বৈঠকেও বসল ভারত এবং চীন। এর মধ্যেই ফের দুই ফৌজের হাতাহাতির ভিডিও ভাইরাল। এবার স্থান সিকিম। 

মোবাইল ফোনে তোলা হয়েছে ভিডিওটি। পাঁচ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত এবং চীনের জওয়ানরা পরস্পরের সঙ্গে বিবাদ করছেন। এক ভারতীয় সেনা এক চীনা জওয়ানকে ঘুষি মারছেন। তার পর একে অন্যকে বলছেন, ‘‌গো ব্যাক’‌, ‘‌ডোন্ট ফাইট’‌। বরফ ঢাকা এলাকায় দু’‌পক্ষের মধ্যে হাতাহাতি হতেও দেখা যাচ্ছে। যদিও কোনও পক্ষই অস্ত্র ব্যবহার করেনি। 

https://www.instagram.com/tv/CBumDzspyfE/?igshid=1u7la09econ98

হাতাহাতির কিছুক্ষণ পর এক ভারতীয় সেনা অফিসার জিজ্ঞেস করেন, সংঘর্ষে চীন জওয়ানের মার খাওয়া আদৌ ঠিক আছে কিনা!‌ এর পরেই থেমে যায় বচসা। কবে এই হাতাহাতি হয়, জানা যায়নি। তবে সোমবার, দুই দেশের শীর্ষস্তরের সেনাকর্তাদের বৈঠকের দিনই ভাইরাল হয় ভিডিও। 
চীন নিয়ন্ত্রিত চুশুলের মলডোতে সোমবার বৈঠকে বসে দুই দেশ। ওই বৈঠকে দুই দেশই পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনে সম্মত হয়েছে বলে খবর। সেনা সরানো নিয়েও আলোচনা হয়েছে। 

১৫ জুন পূর্ব লাদাখে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রতিবেশি দুই দেশ। শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। বিপক্ষেও ৪৫ জন হতাহত বলে খবর। তার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। তা দমন করতেই গতকালের বৈঠক। 

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.