প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন তৃণমূল কর্মীরা : জ্যোতিপ্রিয়

deshersamay

Share article:

দেশের সময়, হাবরা: ‘সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এর গুরুত্ব এতটাই কমে গেছে যে আগামী দিনে তারা চায়ের দোকানদার মুদি দোকানদারের কেউ ডেকে পাঠাবেন।’ সমীর চক্রবর্তীকে আজ ইডিতে ডেকে পাঠানোর প্রসঙ্গে হাবড়ায় কটাক্ষের সুরে একথা বলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

মুখ্যমন্ত্রী আক্রান্তের ঘটনায় শুক্রবার বিকেলে হাবড়া দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি পর্যন্ত একটি মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলের আয়োজক হাবড়া বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেস। সেইমিছিলে পা মেলান প্রতিক্রিয়া মল্লিকসহ হাবরা অঞ্চলের তৃণমূল নেতারা মুখে কালো কাপড় বেঁধে এই মিছিল হয়। মিছিল শেষে জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের বলেন, ‘নিরাপত্তারক্ষী ছাড়াও মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রীর উপর আক্রমনের ঘটনা পরিকল্পিত । তাকে মেরে ফেলার পরিকল্পনা ছিল।’

জ্যোতিপ্রিয় এদিন বলেন, ‘ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্স এখন ক্লাস ওয়ান, টু, থ্রির মতো হয়ে গেছে। সেই কারণে গুরুত্ব কমে গেছে। সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে আর কোন লাভ নেই। মানুষ সব দেখছেন। আর যারা মুখ্যমন্ত্রীর এই আক্রান্তের ঘটনাকে নিয়ে কটাক্ষ করছেন, তাদের উত্তর ২ মে তে দেওয়া হবে। ব্যারাকপুরের সাংসদ একজন অশিক্ষিত। আমি জ্যোতিপ্রিয় মল্লিক বলে যাচ্ছি, ওনার এলাকাতেই ওনাকে গো হারা হারিয়ে কটাক্ষের জবাব দেব।’

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন