Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

এবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ‘চোখের আলো’ কর্মসূচি চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যের সবার জন্য বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করতে ‘চোখের আলো’ কর্মসূচি চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত গ্রামীণ, প্রান্তিক এলাকার দরিদ্রদের সাহায্যেই এই প্রকল্প। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া মোট পাঁচ বছরের এই কর্মসূচিতে প্রবীণদের ছানি অপারেশন থেকে ছাত্রছাত্রীদের চশমা দেওয়া, হবে সবই। 


এই প্রকল্পে ১০ লক্ষ পড়ুয়াদের বিনামূল্যে চক্ষুপরীক্ষা করা হবে, যার মধ্যে চার লক্ষকে দেওয়া হবে চশমা। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরাও বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ পাবেন। এই কাজে নিয়োজিত হতে চলেছেন ৩০০ চিকিৎসক। সঙ্গে থাকবেন আরও ৪০০ অপ্টোমেট্রি টেকনিশিয়ান।
সূত্রের খবর, চোখের আলো প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ হবে ১২০০ গ্রাম পঞ্চায়েত ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। দ্বিতীয় পর্যায়ে বাকি কাজ শেষ করা হবে। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে প্রায় ১৮ লক্ষ বিশেষভাবে সক্ষম মানুষের ১১ শতাংশ অন্ধ, এবং ক্ষীণ দৃষ্টিসম্পন্ন মানুষ চার শতাংশ। 

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন