Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

এবার দুয়ারে গাছের চারা! পুরনো গাছ চিহ্নিত করে তার পরিচর্যা শুরু বনগাঁ পুরসভার উদ্যোগে

deshersamay

Share article:
পার্থ সারথি নন্দী , দেশের সময়

বনগাঁ : এক সময়ে গাছগাছালিতে ভরা ছিল পুর এলাকা। নগরায়ণের ধাক্কায় সেই সবুজ কিছুটা হলেও ফিকে হয়েছে। বনগাঁ পুর এলাকা যত শহরের চেহারা নেবে, ততই সবুজ কমবে সেখানে। এমনই আশঙ্কা সেখানকার অনেক বাসিন্দার। যদিও পুরসভার দাবি, সবুজ রক্ষা করতে সচেতনতার প্রচার থেকে শুরু করে লক্ষাধিক চারা রোপণ-সহ একাধিক কর্মসূচি করা হচ্ছে।

তবে এ বার পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ বনগাঁ পুরসভার (initiative of Bangaon Municipality to make the city green)। শহরকে সবুজ করতে এবার বাসিন্দাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে গাছের চারা। এজন্য পুরসভার নির্দিষ্ট নম্বরে ফোন করলেই হবে। পুর কর্তৃপক্ষই গাছের চারা নিয়ে পৌঁছে যাবেন সংশ্লিষ্ট বৃক্ষপ্রেমীর বাড়িতে! পাশাপাশি পুরনো গাছ চিহ্নিত করা, তার পরিচর্যা করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে বনগাঁ পুরসভা।

বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন , সবুজ রক্ষা করতে সচেতনতার প্রচার থেকে শুরু করে লক্ষাধিক চারা রোপণ-সহ একাধিক কর্মসূচি করা হচ্ছে। পাশাপাশি পুরনো গাছ চিহ্নিত করে, তার পরিচর্যার কাজও শুরু করা হয়েছে ইতিমধ্যেই । বনগাঁর বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে কুঠিবাড়ী সহ শহরের বিভিন্ন রাস্তার পাশে থাকা গাছ গুলিকে রক্ষাকরার জন্য পুরকর্মীরা পুরদস্তুর কাজ শুরু করে দিয়েছেন ।

কী কারণে এমন বাড়তি সতর্কতা? পুরপ্রধান বলেন, “আমরা মুখে বলি একটি গাছ, একটি প্রাণ। কিন্তু সত্যি কি আমরা প্রতিটি গাছ বা গাছের চারাকে রক্ষা করতে যথেষ্ট যত্নশীল? তাই দায়সারা ভাবে নয়, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে যিনি গাছের চারাটি নেবেন তিনিও যত্নশীল হবেন এটা আশা করা যায়। এছাড়া যশোর রোডের পাশের শিশু গাছ গুলিতে অবৈধভাবে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে সৌন্দর্যায়নের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। ”

সাম্প্রতিক অতীতে বেড়েছে প্রাকৃতিক বিপর্যয়। যার জেরে খোদ শহরের উপকন্ঠে নষ্ট হয়েছে বহু প্রাচীন বৃক্ষ। তার ওপর কংক্রিটের আবাসনের জেরেও বহুক্ষেত্রে বৃক্ষছেদনের ঘটনা ঘটছে।

সূত্রের খবর, একারণেই শহরের সবুজায়নের লক্ষ্যে সম্প্রতি বৈঠক করেন পুরপ্রধান। পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক হয় পুরসভার। উদ্দেশ্য একটাই, শহরকে সবুজ করে তোলা।

শুধু প্রশাসনিক মহলেই নয়, ইতিমধ্যে বনগাঁ শহরের একাধিক স্কুলের সঙ্গেও এবিষয়ে কথা হয়েছে পুরসভা কর্তৃপক্ষের। স্কুলগুলিকে গাছের চারা বিতরণ করবে পুরসভা। ইতিমধ্যেই বহু স্কুল গাছের চারা চেয়ে আবেদন জানিয়েছে পুরসভায়। পাশাপাশি শহরবাসীকেও সবুজায়নের উদ্যোগে সামিল করতে দুয়ারে গাছের চারা প্রকল্প নিয়েছে পুর কর্তৃপক্ষ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন