প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

এবার ঘরে বসেই রিনিউ করা যাবে ড্রাইভিং লাইসেন্স, জানাল কেন্দ্র

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সারা দেশের গাড়ি চালকদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। এই মর্মে পরিবহণ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স রিনিউ, লার্নার লাইসেন্স নেওয়া, ডুপ্লিকেট লাইসেন্স নেওয়া সংক্রান্ত মোট ১৮ টি কাজ করতে আর আরটিও অফিস যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে আধার কার্ডের মাধ্যমেই করা যাবে কাজগুলি।

করোনা পুরোপুরি এখনও দেশ থেকে যায়নি তাই কন্ট্যাক্টলেস ব্যবস্থার উপর জোর দিচ্ছে কেন্দ্র। দেশের সর্বত্র আরটিও অফিসে এই কাজগুলি করার জন্য ভিড় লেগেই থাকে আর সেই ভিড় থেকেই নতুন করে ছনিয়ে পড়তে পারে করোনা সেই আশঙ্কা করেই আরটিও অফিসের বদলে ঘরে বসেই কাজগুলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অনলাইনের মাধ্যমে গাড়ির সাময়িক রেজিস্ট্রেশনও করা যাবে। লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স রিনিউ, ডুপ্লিকেট লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সে ঠিকানার পরিবর্তন, সাময়িক রেজিস্ট্রেশন, গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য আবেদন, আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ছাড়াও গাড়ি সংক্রান্ত আরও পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন কাজ আধার অথেনটিকেশনের মাধ্যমেই করা যাবে। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন