Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

এক গুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করল বনগাঁ পৌরসভা

deshersamay

Share article:

দীপ বিশ্বাস, বনগাঁ: বনগাঁ পৌরসভা এক গুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করলো আজ ৷ রবিবার সাংবাদিক সম্মেলন করে বনগাঁ পৌরসভার পুরপ্রধান শঙ্কর আঢ্য জানান ।

এখন থেকে মাল্টি জিম ব্যাডমিন্টন ও সুইমিংপুল সমস্ত মহিলা ও অনূর্ধ্ব ১০ বছরের শিশুরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ৷ ৮০ বছরের ঊর্ধ্বে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করবার সুযোগ পাবেন ৷ বনগাঁ পৌর নাগরিকদের জন্য রাত ১০ টা থেকে সকাল ৬ পর্যন্ত বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা ৷

টোটো এবং ভ্যান রিক্সা চালকদের লাইসেন্স নবীকরণ এর ক্ষেত্রে কর কমানো হয়েছে । পৌরসভা পরিচালিত হকার্স মার্কেট গুলিতে কর কমানো হয়েছে ৷ নতুন বিল্ডিং নির্মাণ করবার জন্য প্ল্যান পাশ করবার কর কমানো হয়েছে ৷ পৌরসভা পরিচালিত মার্কেটে উত্তরাধিকার সূত্রে হস্তান্তরের ক্ষেত্রে কোন অর্থ লাগবেনা ৷

পাশাপাশি এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে দুটি প্রকল্পের উদ্বোধন করা হয়৷ বনগাঁ মতিগঞ্জ এলাকায় এক নম্বর ওয়ার্ডের শিশুদের খেলাধুলার জন্য পার্ক নির্মাণ করা হয়৷ সেই পার্কের দ্বারোদঘাটন হলো এ দিন৷ বনগাঁ বিচালি হাটা এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো এদিন৷ নীচে রইল তথ্য-ছবি:

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন