প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

একসঙ্গে ২৫ টি স্কুলে শিক্ষকতা করেছেন উত্তরপ্রদেশের এক শিক্ষিকা ,এক বছর ধরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে বেতন পেয়েছেন প্রায় ১কোটি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্ক: একসঙ্গে ২৫ স্কুলে শিক্ষকতা করেছেন উত্তরপ্রদেশের এক শিক্ষিকা। গত এক বছরে বেতন বাবদ পেয়েছেন প্রায় ১ কোটি টাকা। এই তথ্য নজরে আসতেই টনক নড়েছে উত্তরপ্রদেশ রাজ্য শিক্ষা সংসদের। 
অনামিকা শুক্লা পড়ান কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে। রাজ্য শিক্ষা দপ্তরের অন্তর্গত এই স্কুল ছাড়াও আরও একাধিক স্কুলে তিনি গত এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন। রোজগার করেছেন প্রায় ১ কোটি টাকা। শিক্ষিকার সম্পর্কে খোঁজখবর নিতে গিয়েই এই তথ্য উঠে এসেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শিক্ষা দপ্তর জানতে পেরেছে, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় ছাড়াও অন্তত উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা অন্তত ২৫টি স্কুলে শিক্ষকতা করেন ওই শিক্ষিকা। জানা গেছে আমেঠি, আম্বেদকরনগর, রায়বরেলি, প্রয়াগরাজ, আলিগড়ের একাধিক স্কুলে পড়ান ওই শিক্ষিকা। তথ্যে উঠে এসেছে, এভাবে ২৫টি স্কুলে পড়িয়ে এই বছরের ফেব্রুয়ারি অবধি প্রায় ১ কোটি টাকা আয় করেছেন তিনি। 
গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত শিক্ষিকার বেতন আটকে দেওয়া হয়েছে। ওই শিক্ষিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ করা হচ্ছে। নোটিশও পাঠানো হয়েছে ওই শিক্ষিকাকে। কিন্তু কোনও জবাব আসেনি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন