প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

একগুচ্ছ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দফতর, আবেদনের করবেন কী ভাবে ? জানুন

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ রাজ্যের খাদ্য দফতরে টেকনিকাল সাপোর্ট পার্সোনেল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বেশকিছু শূন্যপদ পূরণ করবে খাদ্য দফতর। চাকরি ও আবেদনের বিষয়ে রইল বিস্তারিত।

এই পদে যাঁরা আবেদন করবেন তাঁদের এমসিএ, বিই বা বিটেক বা এমএসসি এবং আইটি বা কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

তাছাড়াও আবেদনকারীকে ডেটা অ্যানালিটিক্স, ইউআই বিশেষজ্ঞ, ইউআই ডিজাইনার, ডেটাবেস ম্যানেজমেন্ট, এমআইএস ও রিপোর্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্কিং এবং সফটওয়্যার ডেভেলপার হিসেবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

এই পদে আবেদনের শেষ তারিখ ৫ জানুয়ারী। তার আগেই রাজ্য খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে (https://food.wb.gov.in) গিয়ে আবেদন করে ফেলতে হবে। মোট শূন্যপদ ২১টি।

১৮ থেকে ৪০ বছর বয়সি চাকরিপ্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরির বেতন হবে মাসে ৪০ হাজার টাকা।

আবেদনকারীরা পরীক্ষায় বসবেন। তাতে পাশ করলে হবে ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট ও কোভিড টেস্ট। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেই অভিজ্ঞতার নিরিখে বাছাই করা হবে চাকরীপ্রার্থীকে জানা গেছে খাদ্য দফতর সূত্রে৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন