Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

একই দিনে নামছে দুই প্রধান

deshersamay

Share article:

দেশের সময়: – সাধারণত একই দিনে দুই প্রধানের খেলা থাকে না। কিন্তু এটাই বাস্তব বুধবার কলকাতা লিগে খেলবে
মোহনবাগান ও ইস্টবেঙ্গল । বুধবার কল্যাণী স্টেডিয়ামে রঘুর বিএসএস দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান । একইদিনে নিজেদের
মাঠে রাজদীপের এরিয়ানের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।

কলকাতা লিগে তৃতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। এদিন অবশ্য ইস্টবেঙ্গল কোচ কথা বলেনননি সাংবাদিকদের সঙ্গে। তবে
স্ট্রাইকার মার্কোস কথা বলেন। তিনি বলেছেন, ’ যদি বৃষ্টি হয় তাহলে ওই মাঠে শুরুতে নাও নামতে পারি।

তবে শুকনো হলে
অবশ্যই নামব। আমরা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছি। এই ম্যাচ জিততে হবে। অন্যদিকে প্লে মেকার বেইতিয়াকে বিএসএস দলের
বিরুদ্ধে খেলাবেন না বাগানের কোচ কিবু ভিকুনা। তাঁর পরিবর্তে ফার্ন গঞ্জালেজকে খেলাতে পারেন বাগান কোচ।

বিএসএস দলের
বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে বাগানের কোচ কিবু বলেন, ’আমরা এই মুহূর্তে ডার্বি নিয়ে ভাবছি না। আমাদের যাবতীয় ফোকাস রয়েছে
বিএসএস ম্যাচে। লিগে চার পয়েন্ট নষ্ট হয়ে গিয়েছে। তাই এই ম্যাচ জিততেই হবে আমাদের।’

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন