প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

আরও শক্তিশালী নিম্নচাপ, প্রবল বৃষ্টি,ভাসছে কলকাতা সহ জেলাও, জারি হলুদ সতর্কতা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সারা রাত ধরে টানা বৃষ্টি। তার জেরে বিপর্যস্ত মুম্বই। বিভিন্ন জায়গায় জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বাণিজ্যনগরীর জীবনরেখা লোকাল ট্রেনও বন্ধ। সমস্ত অফিস বন্ধ রাখা হয়েছে। খোলা শুধু জরুরি পরিষেবা। 


কলকাতাতেও প্রবল বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার সন্ধে থেকে শুরু হয়েছে বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে নিম্মচাপ ঘনীভূত হয়েছে। 

সে কারণে কলকাতা এবং আশপাশের জেলায় আজও বৃষ্টি চলবে। নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে অতি ভারি বৃষ্টি হতে পারে। জল জমতে পারে কলকাতা এবং শহরতলিতে। 

বৃষ্টি থেকে রেহাই পাবে না উত্তরের পাঁচ জেলা। দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হবে ভারি বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। তৈরি রয়েছে কলকাতা পুরসভা। রাস্তায় যাতে জল না জমে না, সে কারণে পাম্পিং স্টেশনগুলোকে সচল রাখতে বলা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এই সময় এতটা গরম থাকে না। এনভিস্টেটস ইন্ডিয়া ২০২০ সালের একটি রিপোর্টে জানিয়েছে , ২০১৯ সালে দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৫৭ দিন তাপপ্রবাহ হয়েছে। ২০১৮ সালের তুলনায় গত বছর এই সংখ্যাটা এক ধাক্কায় গড়ে ৮২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত এক দশকের মধ্যে ২০১০ সালে সব থেকে বেশি দিন দাবদাহের মুখে পড়তে হয়েছে ভারতকে। সেই সংখ্যাটা ২৫৪ দিন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন