প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
৭৬-এ নরেন্দ্র মোদী, দেশজুড়ে বিজেপির একগুচ্ছ কর্মসূচি!মোদী-তর্পণে শাহ , প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইতিহাসে প্রথমবার মক্কায় এয়ার স্ট্রাইক অ্যালার্ট! নজিরবিহীন সতর্কতা সৌদিতে , সমস্ত বিমান পরিষেবা স্থগিত আকাশে শরতের আমেজ ,বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে আবহাওয়া? ল-ক্লার্কের নামে ভুয়ো অ্যাকাউন্ট, ২৭০ কোটি টাকার লেনদেনের অভিযোগে ব্যাংক ম্যানেজার-সহ দু’জনকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ : দেখুন ভিডিও চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি, ‘ভাইপো গ্যাং’ জড়িত! ‘কল রেকর্ড শুনেছি’, নন্দীগ্রামে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

আমপানে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠনের কাজ শুরু সেনার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সুপার সাইক্লোন আমপানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পুনর্গঠনের কাজ করছে সেনাবাহিনী এবং এনডিআরএফ। রবিবার পূর্ণদাস রোডে রাস্তা সাফাইয়ের কাজ করে তারা। সেনার কর্পস অফ ইঞ্জিনিয়ারের ক্যাপ্টেন বিক্রম সংবাদ মাধ্যমকে জানান, ‘‌কলকাতা জুড়ে সেনার চার থেকে পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। আমরা দ্রুত কাজ সম্পন্ন করব। কিছু গাছ পুরোটা পড়ে যায়নি মাটিতে, কিছু বিদ্যুতের তারে আটকে আছে, তাই আমরা সেগুলো এক এক করে কাটছি আর রাস্তা থেকে ঠেলে সরাচ্ছি। তাই সময় লাগছে।’

সল্টলেকে ছবি তুলেছেন-কুন্তল চক্রবর্তী।

শনিবার  রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে রাজ্য সরকারের তরফে আবশ্যকীয় পরিকাঠামো পুনর্গঠনে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয। রাজ্যের অনুরোধ পেয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় কেন্দ্র। শনিবারই সেনাবাহিনীর পাঁচটি কলাম দুর্যোগ মোকাবিলায় কলকাতায় এসে পৌঁছয়। সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্য সরকারের অনুরোধ মতো আমপানে হওয়া ক্ষতি মোকাবিলায় সরকারকে সবরকম সহায়তা করতে সেনা প্রস্তুত রয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন