আমডাঙায় পিটিয়ে খুন বিজেপি কর্মী,গ্রামে যাচ্ছেন অর্জুন পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
deshersamay
দেশের সময়: একদিকে যখন থমথমে ভাটপাড়া, তখন ও দিকে উত্তপ্ত হতে শুরু করল আমডাঙা। ফের রাজনৈতিক কর্মী খুন উত্তর ২৪ পরগনার আমডাঙায়৷ অভিযোগ, বিজেপি করার অপরাধে আমডাঙার বইগাছিতে খুন করা হয়েছে নাজিমুল করিমকে৷ খুনের পিছনে তৃণমূলের হাত দেখছে গেরুয়া শিবির৷ ব্যক্তিগত শত্রুতার জেরে খুন বলে দাবি শাসক দল তৃণমূল ও পুলিশের৷
