Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

আজ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ভোর বা রাতের দিকে ঠান্ডার হাল্কা আমেজ থাকলেও শীত কার্যত পাততাড়ি গুটিয়েছে।ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশার দাপট দেখা গিয়েছে।

শীতের পালা শেষ, বসন্ত জাগ্রত দ্বারে। কলকাতা-সহ রাজ্যে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। অন্যদিকে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৩৮ শতাংশ।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতেই একেবারে স্বমহিমায় দেখা যায় শীতকে। বিগত ১০ বছরে এটাই ছিল শীতলতম ফেব্রুয়ারি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছিলেন, এই পরিস্থিতি বিরল, কিন্তু আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসেও জমিয়ে শীত উপভোগ করেছিলেন বাংলার মানুষ।

একনজরে : এদিন কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ১১.৪ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ১৪.৮ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা নেমেছে ১৪.৮ ডিগ্রিতে,বহরমপুরে পারদ নেমেছে ১২.৮ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ১৬ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি, কাঁথির পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি, দার্জিলিঙের তাপমাত্রা ৫.২ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ২০.২ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১৯ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ১৯.১ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ২০.৩ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ১২.৪ ডিগ্রি, কালিম্পঙে ৭.৫ ডিগ্রি, কৃষ্ণনগরের ১৫ ডিগ্রি, মালদায় ১৬.৪ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ১৭.১ ডিগ্রিতে, পানাগড়ে ১২.২ ডিগ্রি, পুরুলিয়ায় ১৩.১ ডিগ্রি, সল্টলেকে ১৯.২ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ১১.৮ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৩.২ ডিগ্রি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন