প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

আজ বাঁকুড়ায় তিনটি জনসভা মমতার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গতকাল বাঁকুড়ার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন নরেন্দ্র মোদী। সোমবার সেই বাঁকুড়াতেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি সভা রয়েছ তাঁর। এদিন কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা করবেন দিদি। 
লোকসভা ভোটে বাঁকুড়ায় জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। জেলার দুটি লোকসভা আসন বাঁকুড়া ও বিষ্ণুপুর জিতেছে বিজেপি। এবার ভোটে বাঁকুড়ার একাধিক আসনে প্রার্থী বদল করেছেন মমতা। বিদায়ী মন্ত্রিসভার সদস্য শ্যামল সাঁতরাকে কোতুলপুর থেকে সরিয়ে অন্যত্র দাঁড় করানো হয়েছে।

রবিবার বাঁকুড়ার সভা থেকে মোদী দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। মোদী বলেন, বিজেপি চলে স্কিমে আর তৃণমূল চলে স্ক্যামে! তাঁর কথায়, বিজেপি সরকার স্কিম (যোজনা) করে চলে। অর্থাত্‍ মানুষের স্বার্থে পরিকল্পনা করা হয়। আর তৃণমূল মানেই স্ক্যাম অর্থাত্‍ দুর্নীতি।


ব্যাখ্যা দিতে গিয়ে মোদী বলেন, “কেন্দ্রের যে প্রকল্পগুলি রাজ্য সরকারের মাধ্যমে বলবৎ করা হয়েছে সেগুলি দুর্নীতির রঙে রাঙিয়ে দিয়েছে তৃণমূল। আর আয়ুষ্মান ভারত, কিষান সম্মান নিধির মতো যে প্রকল্পগুলিতে সরাসরি টাকা ট্রান্সফার হয়, সেগুলো রাজ্য সরকার কার্যকরই করতে দেয়নি।” স্থানীয় স্তরে তৃণমূল নেতাদের ‘মালামাল’ হয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন বক্তৃতায়। পাল্টা এদিন সভায় মমতা কী জবাব দেন সেটাই দেখার৷

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন