প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

আজই লেহতে মোতায়েন ৪,০০০ সেনাকে ভ্যাকসিন দেওয়া হবে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে কোভিডের টিকাকরণ। লেহ ও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকা চার হাজার সেনা জওয়ানকে আজই দেওয়া হবে কোভিড ভ্যাকসিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিকল্পনা, উত্তর ভারতের সীমান্তবর্তী এলাকায় কর্তব্যরত সেনাবাহিনীর জওয়ানদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, যাঁরা চিনা আগ্রাসনের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করছেন শুধু মাত্র তাঁরা নন। সমগ্র লাদাখ সেক্টরে মোতায়েন থাকা বাহিনীকেই অগ্রাধিকার দেওয়া হবে।

তবে টিকাকরণের প্রথম দিন লেহতে কর্তব্যরত জওয়ানদেরই ভ্যাকসিন দেওয়া। তারপর তা রোটেশন অনুযায়ী চলবে। কেন্দ্রীয় সরকারের আরও একটি সূত্রের বক্তব্য, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যাঁরা কর্তব্যরত সেই সংখ্যাটা বিপুল। তুলনায় চার হাজার সংখ্যাটা একেবারেই কম। তবে এটা প্রথম দিনের সংখ্যা। তারপর ধাপে ধাপে অন্যদেরও দেওয়া হবে। তা ছাড়া ভ্যাকসিন উত্‍পাদনের মাত্রাও সীমাবদ্ধ। তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামরিক বাহিনীতে যুক্ত স্বাস্থ্যকর্মীরা প্রথম দিন ভ্যাকসিন পাবেন।


এমনিতে লাদাখে যে কোভিড সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে তা মোটেই নয়। কিন্তু যাতে না হয় তার জন্যই এই সতর্কতামূলক পদক্ষেপ বলে কেন্দ্রের তরফে বলা হয়েছে।
এখনও পর্যন্ত সারা দেশে ২০ হাজারের বেশি সেনা জওয়ান কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্য তিন বাহিনী মিলিয়ে ৩২ জন সেনা জওয়ান কোভিডে প্রাণ হারিয়েছেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন