Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

আগামী ২০ ফেব্রুয়ারি বেসরকারি ট্রেন কাশী মহাকাল এক্সপ্রেস পথে নামছে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ তেজসের পর ভারতীয় রেলের তৃতীয় বেসরকারি ট্রেনটি ফেব্রুয়ারি মাসেই চলতে শুরু করবে। তৃতীয় ট্রেনটিও চালাবে ভারতীয় রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি। ট্রেনটি চলবে বারাণসী ও ইন্দোরের মধ্যে। ট্রেনের নাম কাশী মহাকাল এক্সপ্রেস। ট্রেনের সব ক’টি কোচ শীতাতাপ নিয়ন্ত্রিত। ট্রেনটি চলবে সপ্তাহে তিনদিন বলে খবর।

জানা গিয়েছে, এই প্রথম বেসরকারি ট্রেন বারাণসী থেকে চলাচল করবে এবং রাতেও তা চলবে। এখন যে দু’টি তেজস ট্রেন আইআরসিটিসি চালায় তা দিনের দিনই ফিরে আসে। শিবরাত্রির আগের দিন ২০ ফেব্রুয়ারি কাশী মহাকাল এক্সপ্রেস বারাণসী থেকে তার যাত্রা শুরু করবে বলে খবর। কিন্তু সেখানে কী থাকছে?‌ রেল সূত্রে খবর, আরামদায়ক আসন, এলইডি আলো, সিসিটিভি ক্যামেরা এবং প্রচুর পরিমাণে মোবাইল চার্জিং পয়েন্ট থাকবে এই ট্রেনের কামরায়। বারাণসী–ইন্দোর রুটে এবং দিল্লি–লখনউ, আহমেদাবাদ–মুম্বই রুট।

এই পরিস্থিতি থেকে স্পষ্ট ভারতীয় রেল এখন বেসরকারিকরণের পথে। বেসরকারি অপারেটররা শ’ দেড়েক ট্রেন চালাবে। যার ব্যবস্থাদি এখন চূড়ান্ত হচ্ছে বলে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছেন। বেসরকারি কোম্পানিকে দিয়ে ট্রেন চালানো সংক্রান্ত সরকারি ঘোষণা হওয়া মাত্র এক ডজনেরও বেশি কোম্পানি আগ্রহ দেখিয়েছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন