প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

আগামী ১২ অগস্ট পর্যন্ত বাতিল সমস্ত সাধারণ ট্রেন পরিষেবা, চলবে না লোকালও

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ আগামী ১ জুলাই থেকে ১২ অগস্ট পর্যন্ত যাবতীয় সাধারণ যাত্রিবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে নির্ধারিত নির্ঘণ্ট অনুসারে সমস্ত স্পেশ্যাল রাজধানী, মেইল এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

এ দিন রেলবোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ অগস্ট পর্যন্ত মেইল এবং এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন-সহ সমস্ত সাধারণ যাত্রিবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ফলে সাধারণ সময় সূচি অনুসারে যে সমস্ত ট্রেন চলাচল করে আগামী ১ জুলাই থেকে ১২ অগস্টের মধ্যে যাঁরা ট্রেনের টিকিট কেটেছেন তা বাতিল করা হচ্ছে। তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

তবে যে ২৩০টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে তা আগের মতোই চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

ভারতে সংক্রমণের ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার একদিন ১৬,৯২২টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে। যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছুঁইছুঁই। এর মধ্যে মৃত প্রায় ১৫ হাজার। আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার পরেই আছে ভারত। জনসংখ্যা প্রায় এক হলেও চিনের থেকে ভারতে পাঁচগুণ ব্যক্তির শরীরে সংক্রমণ নথিভুক্ত করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক স্থানে পৌঁছনোয় আগামী ১২ অগস্ট পর্যন্ত বিশেষ ছাড়া সমস্ত সাধারণ যাত্রিবাহী ট্রেন বাতিল করা হল।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন