প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

আগামী সোমবার থেকে রাজ্যের ৩ টি রুটে চলবে স্পেশ্যাল ট্রেন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী ১২ অক্টোবর অর্থাৎ সামনের সোমবার থেকে রাজ্যের ৩ টি রুটে স্পেশ্যাল ট্রেন চলবে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে তিনটে রুটে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। যদিও, পূর্ব রেলের ১৩টি রুটে স্পেশ্যাল ট্রেন চালানোর পরিকল্পনা ছিল। এই মর্মে রেলওয়ে বোর্ডের কাছে আবেদন জানিয়েছিল পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার। সেখানে উল্লেখ ছিল, পূর্ব রেলের তিন ডিভিশন হাওড়া, শিয়ালদা ও মালদা থেকে মেল এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করার। কিন্তু, আপাতত রাজ্যের তিনটি মাত্র রুটে স্পেশ্যাল ট্রেন চালানোর অনুমতি পেয়েছে পূর্ব রেল।

মার্চের তৃতীয় সপ্তাহ থেকে দেশজুড়ে কোভিড লকডাউন জারি হওয়ার কারণে রেল পরিষেবা বন্ধ রয়েছে। ধীরে ধীরে আনলকের নানা পর্যায় পেরিয়ে এলেও সংক্রমণ বাড়ার আশঙ্কায় ট্রেন পরিষেবা পুরোদমে চালু করার ঝুঁকি কেন্দ্র নেয়নি। শুধুমাত্র বিশেষ কিছু দূরপাল্লার ট্রেন চলার অনুমতি দেওয়া হয়েছে।

দীর্ঘ দিন ধরে রেল পরিষেবা এ ভাবে বন্ধ হয়ে থাকায়, মানুষের ভোগান্তিও বাড়ছে। যাত্রীদের চাহিদা তাতে পূরণ হচ্ছে না। সেইসঙ্গে দীর্ঘ দিন ধরে ট্রেন না চলায়, রেলকেও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থায় বিশেষ কতকগুলি রুটে ট্রেন চালানোর কথা ভাবে পূর্ব রেল। তাই লাভজনক ১৩ রুট বাছাই করে, ট্রেন চালাতে চেয়েছিল পূর্ব রেল। উল্লিখিত রুটগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, দার্জিলিং মেল ও সরাইঘাট এক্সপ্রেস। পূর্বরেল যে সব রুটে ট্রেন চালাতে চেয়েছিল, ২০১৯-২০ সালের হিসেব প্রতি ট্রিপের আয়ের অঙ্কও আবেদনের সঙ্গে উল্লেখ করে দেওয়া হয়েছিল।

আগামী সোমবার থেকে যে স্পেশ্যাল ট্রেন চলবে, তার মধ্যে রয়েছে শিয়ালদহ থেকে নিউ দিল্লি স্পেশ্যাল। রাজধানীর ধাঁচে এই স্পেশ্যাল ট্রেন চলবে ভায়া ডানকুনি। প্রতিদিন চলবে এই ট্রেন। এ ছাড়া প্রতিদিন হাওড়া-জামালপুর স্পেশ্যাল ট্রেনও চালানো হবে। সপ্তাহে তিন দিন চলবে মালদহ টাউন-দিল্লি স্পেশ্যাল। এ ছাড়া চলবে চার দিন পিছু মালদহ টাউন-দিল্লি স্পেশ্যাল অপর একটি ট্রেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন