Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

আকাশে তিনটি সূর্য!‌ অবিশ্বাস্য তো?‌ কিন্তু এমনই হল চীনে!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: আকাশে তিনটি সূর্য!‌ অবিশ্বাস্য তো?‌ কিন্তু এমনই হল চীনে। সকালে ঘুম থেকে উঠে চমকে উঠলেন চীনের মোহে শহরের বাসিন্দারা। একই সঙ্গে তিনটি সূর্য আকাশে। স্থানীয় সময়, সকাল সাড়ে ছ’‌টা থেকে সাড়ে ন’‌টা পর্যন্ত এই বিরল মহাজাগতিক ঘটনাটি ঘটল মোহেতে। এই ঘটনাটি কিন্তু বিজ্ঞানের কাছে অপরিচিত নয়। এর নাম সান ডগস, এটি আদপে একটি দৃষ্টিভ্রম। সূর্যের প্রতিফলন মাত্র। আসল সূর্যটির দু’‌পাশে দুটি উজ্জ্বল বিন্দু দেখা যায়। যেগুলির নাম ফ্যান্টম সানস। 

সাধারণ চোখে মনে হয় তিনটি সূর্য। স্বাভাবিকভাবেই তিনটি সূর্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। চীনের সংবাদসংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এতক্ষণ ধরে এত উজ্জ্বল সান ডগস আগে দেখা যায়নি। সিরাস মেঘের বরফের চাঙড়ের মধ্য দিয়ে যখন সূর্যরশ্মি বেরোয়, তখন এমন ঘটনা ঘটে। সূর্য যে উচ্চতায় রয়েছে, সেখানেই দেখা যায় এই উজ্জ্বল বিন্দুগুলি। 

পৃথিবীর যে কোনও জায়গাতেই দেখানো যেতে পারে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর চীনের একটি জায়গায় একসঙ্গে পাঁচটি সূর্য দেখা গিয়েছিল। রাশিয়ার চেলিয়াবিনস্কে ২০১৫ সালে দেখা গিয়েছিল তিনটি সূর্যের সূর্যোদয়।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন