প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

আইলিগ:ইষ্টবেঙ্গলের জয়, মোহনবাগানের ড্র দিয়ে শুরু:

deshersamay

Share article:

দেশের সময়:ওয়েবডেস্ক: শনিরার আই লিগের অভিযান শুরু করল কলকাতার দুই যুযুধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ও মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে পাহাড়ি দল নেরোকাকে ২-০ গোলে পরাজিত করে গতবারের হারের বদলা নিল। দলের বিদেশি স্ট্রাইকার এনরিকে এসকুয়েদা একটি পেনালটি সহ দু’টি গোলই করেন। স্পেনীয় কোচ আলেহান্দ্রো মেনেন্দেস দলের প্রথম খেলায় খুশি। তাঁর ফুটবল মস্তিষ্কের কাছে হার মানলেন স্বদেশীয় বিপক্ষ দলের কোচ অভিজ্ঞ মানুয়েল রেতা মেরো। ইম্ফলের খুমান লুম্পক স্টেডিয়ামে প্রাণবন্ত ফুটবল উপভোগ করলেন, তারিয়ে তারিয়ে দর্শকরা। তিকিতাকা থেকে স্পেনীয় দর্শনের ছবি মাঠ জুড়ে ভেসে উঠেছিল। অন্যদিকে, কেরলের কোকিঝোড়ে স্থানীয় দল গোকুলামের বিরুদ্ধে প্রথমার্ধে হেনরির গোলে এগিয়ে গিয়েও ডিফেন্সের ভুলে গোল হজম করতে হল মোহনবাগানকে৷ ফলে, প্রথম ম্যাচেই জয় হাতছাড়া হল। ১-১ গোলে অমীমাংসিত এই খেলায় শঙ্কর চক্রবর্তীর ছেলেরা প্রথমার্ধে ভাল খেললেও , দ্বিতীয় অর্ধে ছন্নছাড়া ফুটবল খেলে। বারেবারে ডিফেন্সের দুর্বলতা ধরা পড়েছে। এ সময় গোকুলাম সংঘবদ্ধ ফুটবল খেলে গোল তুলে নেয়। এমন কি বেশ কয়েকটি সহজ সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। তাহলে, মোহনবাগানকে খালি হাতে ফিরতে হত। গোকুলামের কোচ বিনো জর্জের পরিকল্পনায় গোল করলেও হেনরি কিসেকার, দিপান্দা দিকারা নিজেদের মেলে ধরতে ব্যর্থ । ফাইল চিত্র:

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন