প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

অশোকনগরে নয়ানজুলীতে ট্রাক উল্টে মৃত্যু চালক ও খালাসীর

deshersamay

Share article:

আত্মজিৎ চক্রবর্ত্তী, উঃ ২৪ পরগনা:- নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল কেমিক্যাল বোঝাই ট্রাক। এই ঘটনায় মৃত্যু হল ট্রাকের চালক এবং খালাসীর। রবিবার ‌ভোররাতে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার যশোর রোডের উপরে মানিকতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোররাতে পেট্রাপোল সীমান্তে যাবার উদ্দেশ্যে কেমিক্যাল বোঝাই বনগাঁর একটি ট্রাক যশোর রোড ধরে বনগাঁর দিকে যাওয়ার সময়. হাবরা এবং অশোকনগরের মাঝে ৩ নম্বর রেল গেটের কাছে আসার পর সামনের একটি ইট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রন হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায় ট্রাকটি। এই ঘটনার ফলে তীব্র যানজট সৃষ্টি হয় ওই এলাকায় ।

দুর্ঘটনার খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টায় ওই গাড়ির চালক বুদ্ধদেব সেন এবং খালাসী অমিত সরকারের মৃতদেহ উদ্ধার করে। তাঁদের বাড়ি বনগাঁ এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঘন কুয়াশার জন্য এমন ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে পরে ক্রেন দিয়ে তোলার ব্যবস্থা করা হয়।

তবে কি কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ, স্থানীয়দের অনুমান মদ্যপ অবস্থায় চালক ট্রাক চালানোর ফলে এ ধরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন