Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

অর্থ- স্বাস্থ্য-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

deshersamay

Share article:

মেষ
শরীর: শরীরচর্চায় রোগমুক্তির সম্ভাবনা।
অর্থ: কোথাও বিনিয়োগের আগে ভালো করে ভেবে নিন। অযথা ব্যয় করবেন না।
প্রেম: প্রেমের জন্য সুন্দর একটা দিন। সঙ্গী আপনার জন্য কতটা মিষ্টি, তা আজ বুঝতে পারবেন।

বৃষ
শরীর: আজ ফুরফুরে মেজাজে থাকবেন। আরামে কাটাবেন সারাদিন।
অর্থ: অযথা বিনোদনের জন্য খরচ করবেন না। তাতে সমস্যা আপনারই।
প্রেম: বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার কাছে আজ প্রেম আসবে। সঙ্গী আজ আপনার পাশে থাকবেন।

মিথুন
শরীর: কাজ ও পরিবারের চাপে অসুস্থ লাগতে পারে, চেষ্টা করুন বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করতে, সুস্থ থাকতে।
অর্থ: হঠাৎই আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বুঝে খরচ করবেন। যৌথ ব্যবসায় যাবেন না।
প্রেম: বিয়ের পর প্রেম উবে যায় বলা হলেও, আজ প্রেমেই থাকার সম্ভাবনা।

কর্কট
শরীর: ইতিবাচক মনোভাব নিয়ে চলুন, সারাদিন সুস্থ থাকুন।
অর্থ: আর্থিক ক্ষেত্রে আজ উন্নতির সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে চলুন, ফল পাবেন।
প্রেম: আবেগ প্রবণতা সামলে রাখুন না হলে প্রেমের সম্পর্কে ভাঙতে পারে। সঙ্গীর অভিমানের আশঙ্কা আছে।

সিংহ
শরীর: খেলাধুলো বা যে কোনও শরীর চর্চায় আজ ব্যস্ত রাখুন নিজেকে।
অর্থ: অযথা চিন্তায় আপনার কাজে প্রভাব পড়বে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
প্রেম: রোম্যান্টিক সন্ধ্যা কাটাবেন আজ। সঙ্গীর থেকে অপ্রত্যাশিতভাবে আনন্দ পাবেন আপনি।

কন্যা
শরীর: স্বাস্হ্যের প্রতি যত্ন নিন, সচেতন থাকুন।
অর্থ: জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন।
প্রেম: রোমান্টিক চিন্তায় মগ্ন থাকবেন আজ। বিবাহিত জীবনে আজ খুশির আবহ থাকবে।

তুলা
শরীর: খাওয়া-দাওয়া আনন্দে আজ সুস্থ সুন্দর থাকবেন সারাদিন।
অর্থ: আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে।
প্রেম: চোখ কখনো মিথ্যে বলে না। দুজনেই যথেষ্ট ঘনিষ্ঠ হবেন আজ।

বৃশ্চিক
শরীর: সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, মন ভালো রাখুন। সুস্থ থাকুন।
অর্থ: অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। তাই বুঝে খরচ করবেন।
প্রেম: সতর্ক থাকুন, কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে। সঙ্গীর সাথে স্বচ্ছতা বজায় রাখুন।

ধনু
শরীর: অযথা নিজেকে দোষারোপ করে চাপ বাড়াবেন না। প্রেশার কন্ট্রোলে রাখুন।
অর্থ: সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেন সতর্কতার সাথে সামলাতে হবে আজ।
প্রেম: আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে। আত্মীয়দের সাথে দূরত্ব বজায় রাখুন। আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন তাঁরাই।

মকর
শরীর: চাপ উপেক্ষা করে চলুন। নিজেকে ফুরফুরে মেজাজে রাখুন। অতিরিক্ত নেশা করবেন না আজ।
অর্থ: অযথা টাকা খরচের জন্য আজ মন খচখচ করবে আপনার।
প্রেম: প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। সঙ্গী আজ ভীষণভাবে নির্ভরশীল হবেন আপনার উপর, ওঁর যত্ন নিন।

কুম্ভ
শরীর: কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। তাই অযথা চিন্তা করবেন না।
অর্থ: ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবেই। যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন, আপনার ক্ষতি হতে পারে।
প্রেম: ভালোবাসা এবং ভালো খাবার সবসয়ই মানুষকে পরিপূর্ণতা দেয়, আজও আপনাদের তেমনি একটা দিন। সঙ্গী আজ আপনাকে দারুণ রান্না করে খাওয়াবেন। মেজাজ থাকবে ফুরফুরে।

মীন
শরীর: আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। চেয়ার থেকে পড়ে যেতে পারেন, সাবধানতা অবলম্বন করুন।
অর্থ: নজর রাখুন যাতে ভুলভাল খরচ না হয়। সঞ্চয়ে সমস্যা হতে পারে তাতে।
প্রেম: তৃতীয় ব্যক্তির জন্য সঙ্গীর সাথে আজ ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। তাই কথা বলে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন