Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

অবশেষে স্বস্তি মিলল বনগাঁবাসির,বেলেঘাটা হাসপাতাল থেকে ছুটি পেলেন মুস্তাফি পাড়ার বৃদ্ধ

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা বনগাঁবাসি!বেলেঘাটা হাসপাতাল থেকে ছাড়া পেলেন বনগাঁর বাসিন্দা৷

গত শনিবার করোনা আক্রান্ত সন্দেহে বনগাঁ হাসপাতাল থেকে বেলেঘাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বনগাঁ মুস্তাফি পাড়ার এক বাসিন্দাকে৷ এ খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় গোটা শহর জুড়ে, শনিবার বেলেঘাটা হাসপাতালে ভর্তি হবার পর ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়, সোমবার সেই রিপোর্ট হাতে পাবার পর জানা যায় করোনা ভাইরাস পাওয়া যায়নি ওই ব্যক্তির শরীরে, বেলেঘাটা হাসপাতাল সূত্রে খবর ক্যান্সারে আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে ব্রংকাইটিস, হেপাটাইটিস ও ডায়রিয়ায় আক্রান্ত, সেইমতো ওই ব্যক্তিকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলবার কথাও জানিয়েছেন, বেলেঘাটা হাসপাতাল কর্তৃপক্ষ৷ জানা গেছে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাবার পর রাতেই ব্যক্তিকে বনগাঁ তে নিয়ে আসা হচ্ছে৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন