প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

‘অনেকে তো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেও পগার পার’, নন্দীগ্রামে সভা পিছনোয় মমতাকে কটাক্ষ শুভেন্দুর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা পিছিয়ে দেওয়া হয়েছে৷ নন্দীগ্রামে গিয়েই তা নিয়ে নাম না করে মমতাকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী৷ ব্যঙ্গের সুরে তিনি বললেন, ‘অনেকে তো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেও পগার পার৷’

বিজেপি-তে যোগ দেওয়ার পর এ দিনই প্রথমবার নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী৷ এ দিন তাঁর কর্মসূচি অরাজনৈতিকই ছিল৷ যদিও নন্দীগ্রামের জানকী মন্দিরের সামনে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বেশ কয়েকবার নিজের পুরোন দলকে আক্রমণ করেন৷ নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়েছিল তৃণমূল৷ এ দিন জনতার ঢল দেখে আশ্বস্ত শুভেন্দু জানিয়েছেন, আগামী ৮ জানুয়ারি নন্দীগ্রামে তাঁর পূর্ব নির্ধারিত সভা তিনি করবেন৷ সেই সভায় শুধুমাত্র নন্দীগ্রামের বিভিন্ন ব্লক থেকে ১ লক্ষ মানুষ জমায়েত করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘোষণা হওয়ার পরই পাল্টা এই সভার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু৷

তৃণমূলের তরফে সোমবার জানানো হয়েছিল, রামনগরের বিধায়ক অখিল গিরি অসুস্থ হয়ে পড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা পিছিয়ে দেওয়া হচ্ছে৷ কারণ অখিল গিরিই ছিলেন ওই সভার মূল উদ্যোক্তা৷ শুভেন্দু অবশ্য এ দিন চ্যালেঞ্জের সুরে জানিয়েছেন, যেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সভা করবেন, ফের তার পাল্টা সভা করবেন তিনি৷

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন