প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অগ্নিকান্ড: গভীর রাতে গোবরডাঙ্গায় কাঠের গোডাউনে আগুন

deshersamay

Share article:

আত্মজিৎ চক্রবর্তী, গোবরডাঙা: মঙ্গলবার গভীর রাতে উত্তর২৪পরগনার গোবরডাঙ্গা শিশু হসপিটাল মোর সংলগ্ন একটি কাঠ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে নষ্ট হল কয়েক লক্ষ টাকা মূল্যের কাঠ সহ দোকান ঘর।

স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার রাত এগারোটা নাগাদ হঠাৎই আগুন দেখতে পায় এলাকাবাসীরা , সাথে সাথে খবর দেওয়া হয় প্রশাসনকে ও দমকল বাহিনীকে । খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে দমকলের ৩ টি ইঞ্জিন । যদিও দমকল কর্মীদের ৪ ঘন্টা অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । দেখুন ভিডিও:

স্থানীয় এক বাসিন্দা মনোতোষ জানা বলেন, হঠাৎই আগুন দেখতে পায় কাঠগোলায় । তার অনুমান সম্ভবত বিড়ি বা মশা তাড়ানোর ধুনো থেকেই এমন বিপত্তি ঘটেছে । প্রত্যক্ষদর্শী গোপীনাথ সাহা জানায় হঠাৎই আগুন দেখতে পায় ঐ এলাকার কিছু মানুষ, খবর পাওয়া মাত্রই সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । তিনটি দমকল ইঞ্জিন ও স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে । সময় মতো দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আসপাশের বাড়ি ও অন্যান্য দোকান ঘরের কোন ক্ষতি হয়নি। কিভাবে ঘটলো অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে চলছে তদন্ত ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন