Saturday, June 06, 2026 | e-Paper
Desher Samay
HomeARTBANGLADESHBENGALIBUSINESSDISTRICTE PAPEREDITOR'S CHOICEEDITORIALENGLISHENTERTAINMENTFASHION TIMEFeaturedFEATURESHEALTH IS WEALTHINDIAINDIAKOLKATALIVEMAGAZINENEWSOPINIONPHOTO GALLERYPSN Photography CONTESTSPORTSTRAVELOGUEUTTARBANGA উত্তরবঙ্গViral VideoWEST BENGALWORLDYOUTUBE

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী , সঙ্গী বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া’ সহ পঞ্চ বিধায়ক: দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক , দেশের সময়

শনিবার, সকাল ১১টা ৩৩। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরএন রবি। শপথবাক্য পাঠের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর মুখেও চওড়া হাসি। পিঠ চাপড়ে অভিনন্দন জানান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে। এর পরে একে একে রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী-সহ মঞ্চে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি।

এর পরে একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। মুখ্যমন্ত্রী ছাড়া আরও পাঁচ জন বিধায়ক এ দিন শপথ নেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। যদিও এখনও কারও দপ্তর ঘোষণা হয়নি।

তৃণমূলকে ধরাশায়ী করে বিপুল ভোটে জিতে রাজ্যে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। ২৯৪টি বিধানসভা কেন্দ্র রাজ্যে। ভোট হয়েছে ২৯৩টি কেন্দ্রে। এর মধ্যে ২০৭টিতে জিতেছে বিজেপি, তৃণমূল জিতেছে ৮০টিতে। বিপুল জনাদেশ নিয়ে এ দিন বঙ্গে গঠিত হলো প্রথম বিজেপি সরকার. ।

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ দিলীপ-অগ্নিমিত্রার, তালিকায় আর কারা?

মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়েছে আগেই। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পরে বাংলায় প্রথম সরকার গঠন করছে বিজেপি। ২০৭টি আসনে জয়লাভ করে এ বার রাজ্যের শাসনভার হাতে তুলে নেওয়ার পালা। দেখে নেওয়া যাক বিজেপির মন্ত্রিসভার তালিকা।

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যাঁরা:দেখুন ভিডিও

বিধায়ক দিলীপ ঘোষ (খড়্গপুর সদর)

বিধায়ক অগ্নিমিত্রা পল (আসানসোল দক্ষিণ)

বিধায়ক অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তর)

বিধায়ক ক্ষুদিরাম টুডু (রানিবাঁধ)

বিধায়ক নিশীথ প্রামাণিক (মাথাভাঙা)

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেন। এর পরে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, বিধায়ক নিশীথ প্রামাণিক শপথ নেন। তবে কে কোন দপ্তরের দায়িত্বে থাকবেন, সেটা এ দিন ঘোষণা হয়নি। পাঁচ জনের মধ্যে বাঁকুড়া রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেন।

Tags: News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Home Search Gallery
Menu
© 2026 Desher Samay.